প্রিন্ট এর তারিখঃ Sep 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 12, 2026 ইং
যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

যশোরে ৯৭৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক
সুমন ঘোষ
যশোর
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে শহরের নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তির নাম ইব্রাহিম হোসেন (৩২)। তিনি যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা পালবাড়ী মোড় এলাকার বাসিন্দা এবং আশরাফ আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের একটি বিশেষ দল ইব্রাহিম হোসেনের বাসায় অভিযান চালায়। এ সময় তল্লাশি করে তার ঘর থেকে ৯৭৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন